বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): ‘সত্যের সন্ধানে অবিরাম’ স্লোগানকে সামনে রেখে দৈনিক ‘আমাদের প্রতিদিন’ পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
পত্রিকাটির পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি আবু হানিফ মো. বায়েজিদ (শাকিল)-এর উদ্যোগে ৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় পলাশবাড়ী পৌর শহরের গাইবান্ধা রোডের তিনমাথা মোড়ে পত্রিকাটির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, খবরবাড়ী ২৪-এর প্রকাশক ও সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, পলাশবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুজ্জামান সরকার, সাংবাদিক মামুনুর রশিদ সাগর, রবিউল ইসলাম, মিজানুর রহমান মিলন মণ্ডল, শহিদুল ইসলাম, আসলাম আলী, আব্দুর রাজ্জাক, বিদুষ রায়, সোহেল রানা, সরকার লুৎফর রহমান (এসএলআর), ফজলার রহমান, ওমর ফারুক ও শেখ রানাসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।

