সর্বশেষ :
8 Nov 2026, Sun

শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেপ্তার ১

শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেপ্তার ১

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ২৮৮ বোতল ভারতীয় শ্যাম্পু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মতিন রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিটে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব শ্যাম্পু উদ্ধার করা হয়। গ্রেপ্তার আব্দুল মতিন রিপন ওই এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়। পরে তাঁর বসতঘরের লাকড়ি রাখার কক্ষ থেকে ১২টি কার্টনে রাখা ২৮৮ বোতল শ্যাম্পু উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার করে ‘WishCare Multi-Peptide Anti Hairfall Shampoo’ রয়েছে। উদ্ধার করা শ্যাম্পুর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় উদ্ধার করা পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি রিপন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা আরও ২-৩ জনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব শ্যাম্পু বাংলাদেশে আনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার রিপন ও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *