সর্বশেষ :
8 Nov 2026, Sun

রৌমারীতে বিজিবির অভিযানে ৪টি ষাঁড় গরু আটক

রৌমারীতে বিজিবির অভিযানে ৪টি ষাঁড় গরু আটক

শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে মালিকবিহীন চারটি ষাঁড় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাতলামারিচর এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো আটক করে সাহেবের আলগা বিওপির টহল দল।

বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধীন সাহেবের আলগা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় ভারত-বাংলাদেশ সীমান্তের ১০৫১ নম্বর মেইন পিলার থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাতলামারিচর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন চারটি ষাঁড় গরু আটক করা হয়।

আটক গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

বিজিবি জানায়, আটক গরুগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *