সর্বশেষ :
12 Nov 2026, Thu

রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩ হাজারের বেশি যাত্রী

রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩ হাজারের বেশি যাত্রী

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী মোট ১৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ২৩ হাজার ২৭৪ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ১১২টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৫টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

এসব ফ্লাইটের যাত্রীদের বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা ছিল। তবে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় এসব এয়ারলাইনস ঢাকা থেকে যাত্রী পরিবহন করেনি।

এর আগে, সম্প্রতি হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই প্রেক্ষাপটে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে ফ্লাইট বন্ধের সময়সীমা আরও বাড়ানো হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *