সর্বশেষ :
11 Nov 2026, Wed

রৌমারীতে বিজিবির অভিযানে ভারতীয় ২টি গরু জব্দ

রৌমারীতে বিজিবির অভিযানে ভারতীয় ২টি গরু জব্দ

শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় দুটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটের দিকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধীন দাঁতভাঙ্গা বিওপির একটি টহল দল উপজেলার কাজাইকাটা এলাকায় অভিযান চালিয়ে গরু দুটি জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের মেইন পিলার ১০৫৪/২ এস থেকে প্রায় ২০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় গরু দুটি উদ্ধার করা হয়। জব্দ করা গরু দুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

বিজিবি আরও জানায়, জব্দ করা গরু দুটির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *