সর্বশেষ :
11 Nov 2026, Wed

পাঁচবিবিতে রোগ ও গরমে মুরগির খামার উজাড়, খামারির ৬ লাখ টাকার ক্ষতি

পাঁচবিবিতে রোগ ও গরমে মুরগির খামার উজাড়, খামারির ৬ লাখ টাকার ক্ষতি

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর আদিবাসীপাড়ায় বিভিন্ন রোগ ও আকস্মিক তাপমাত্রা বৃদ্ধির কারণে ‘এ অ্যান্ড এম পোল্ট্রি খামারের’ বিপুলসংখ্যক মুরগি মারা গেছে। এতে খামারটি প্রায় উজাড় হয়ে যাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামার মালিক রাজ খান।

খামার মালিক রাজ খান জানান, ছোট-বড় তিনটি খামারে এবার মোট ৫ হাজার ব্রয়লার মুরগির বাচ্চা তোলেন তিনি। কিন্তু বিভিন্ন রোগ এবং দুই দিন আগে হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় খামারের ২২ দিন বয়সী ২ হাজার ৫০০টির বেশি মুরগি মারা যায়। মারা যাওয়া মুরগিগুলোর প্রতিটির ওজন প্রায় ১ কেজি ২০০ গ্রাম পর্যন্ত হয়েছিল। এতে তাঁর প্রায় ৬ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী বলেন, মুরগি মারা যাওয়ার বিষয়টি খামারি প্রাণিসম্পদ কার্যালয়কে অবহিত করেননি। ল্যাবরেটরিতে পরীক্ষা করা হলে মুরগি মারা যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, উপজেলায় ছোট-বড় ১ হাজার ৩০০টির বেশি মুরগির খামার রয়েছে। প্রাণিসম্পদ কার্যালয় থেকে খামারিদের নিয়মিত সেবা প্রদান করা হয়ে থাকে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *