সর্বশেষ :
12 Nov 2026, Thu

দোহারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

দোহারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নিকড়া উত্তরপাড়া এলাকায় প্রবাসী শেখ ইমরানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৬-৭ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী শেখ ইমরানের স্ত্রী রানী আক্তার জানান, রাত আনুমানিক ২টার দিকে ডাকাতরা বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে প্রধান ফটক খুলে ৬-৭ জনের একটি দল ঘরে ঢোকে। এ সময় তারা তাঁর ছেলের হাত-পা বেঁধে পরিবারের অন্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে তাঁর একটি স্বর্ণের কানের দুল, একটি মোবাইল ফোন, ঘরে থাকা নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতির খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শনে যায় দোহার থানা পুলিশ।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, নিকড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতির খবর পেয়ে সকালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *