শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় একটি ষাঁড় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটের দিকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধীন সাহেবের আলগা বিওপির একটি টহল দল কাতলামারিচর এলাকায় অভিযান চালিয়ে গরুটি জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের মেইন পিলার ১০৫১ থেকে প্রায় ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় ষাঁড় গরুটি উদ্ধার করা হয়। জব্দ করা গরুটির আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা।
এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
বিজিবি আরও জানায়, জব্দ করা গরুটির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

