সর্বশেষ :
11 Nov 2026, Wed

জয়পুরহাটে কৃষিবিদ ইনস্টিটিউশনের নতুন কমিটি গঠন, সভাপতি মনজু আলম ও সম্পাদক মোস্তাফিজুর রহমান

জয়পুরহাটে কৃষিবিদ ইনস্টিটিউশনের নতুন কমিটি গঠন, সভাপতি মনজু আলম ও সম্পাদক মোস্তাফিজুর রহমান

আকতার হোসেন বকুল (জয়পুরহাট): কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, জয়পুরহাট জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মনজু আলম সরকারকে সভাপতি এবং সোনালী ব্যাংকের জয়পুরহাট জেলা শাখার এজিএম কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

গত সোমবার জয়পুরহাট চিনিকলের গেস্ট হাউসে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. খবির উদ্দিন মোল্লা।

সভায় উপস্থিত কৃষিবিদরা নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানান। একই সঙ্গে কৃষিবিদদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ জোরদার এবং স্বার্থ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত নেতারা অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সংগঠনের উন্নয়ন, কৃষিবিদদের কল্যাণ এবং কৃষি ও কৃষকের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

এ সময় নবগঠিত কমিটির সার্বিক সাফল্য কামনা এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেন উপস্থিত কৃষিবিদরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *