সর্বশেষ :
11 Nov 2026, Wed

নেতানিয়াহুর অধ্যায়ের অবসান, ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ -যাত্রা শুরু ২৬তম নেসেটের

নেতানিয়াহুর অধ্যায়ের অবসান, ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ -যাত্রা শুরু ২৬তম নেসেটের

জেরুজালেমে ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত ১২০ সদস্য শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিক অধিবেশনে তাদের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশটির সংসদীয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

শপথ অনুষ্ঠানে বিশেষ আলোচনায় আসেন প্রথমবার নির্বাচিত চার আইনপ্রণেতা। তাদের মধ্যে তিনজনের ব্যক্তিগত জীবন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সঙ্গে গভীরভাবে জড়িত।

নতুন সদস্য শিরা শাপিরোর ছেলে আনের এলিয়াকিম শাপিরো ওই হামলায় নিহত হন। ‘ইসরায়েল বেইতেনু’ দলের শ্যারন শারাবির দুই ভাই এলি ও ইয়োসি শারাবিকে কিবুতজ বেইরি থেকে অপহরণ করে গাজায় নেওয়া হয়। পরে ইয়োসি বন্দিদশায় মারা যান।

একই দলের সাবেক সেনা কর্মকর্তা নোয়াম তিবন হামলার দিন সামরিক নির্দেশনার অপেক্ষা না করে নাহাল ওজ এলাকায় ছুটে গিয়ে নিজের ছেলে ও তার পরিবারকে উদ্ধার করেন।

অন্যদিকে, লিকুদ দলের নতুন সদস্য এরেজ তাদমোর কট্টর ডানপন্থি রাজনৈতিক ও সামাজিক আন্দোলন ‘ইম তিরতজু’র প্রতিষ্ঠাতা।

নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে নেতানিয়াহু-পরবর্তী রাজনৈতিক মেরুকরণের পাশাপাশি ৭ অক্টোবরের হামলার প্রভাব ও জাতীয় ক্ষতও আলোচনায় উঠে আসে। ১২০ সদস্যের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইসরায়েলের ২৬তম নেসেট।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *