সর্বশেষ :
1 Nov 2026, Sun

শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণ ও অনুদানের চেক, সনদ বিতরণ; পরিচ্ছন্নতা অভিযান ও মশার ওষুধ স্প্রে

শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণ ও অনুদানের চেক, সনদ বিতরণ; পরিচ্ছন্নতা অভিযান ও মশার ওষুধ স্প্রে

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ওষুধ স্প্রে, আলোচনা সভা এবং যুব ঋণ ও অনুদানের চেক এবং সনদপত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ওষুধ স্প্রে করা হয়।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী আব্দুর রাকিব, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএ হামিদ প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।

আলোচনা সভা শেষে একজন যুবকের হাতে দেড় লাখ টাকার যুব ঋণের চেক, অপর একজনের হাতে ৭৫ হাজার টাকার অনুদানের চেক এবং ৩০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *