সর্বশেষ :
1 Nov 2026, Sun

রৌমারীতে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড

রৌমারীতে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড

শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে মাদক সেবনের দায়ে মো. শাহিন মিয়া নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে ব্রহ্মপুত্র ফিলিং স্টেশনের সামনে এক পিস ইয়াবা সেবনরত অবস্থায় তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের জন্তিরকান্দা গ্রামের কামরুজ্জামানের ছেলে মো. শাহিন মিয়া।

বিষয়টি নিশ্চিত করে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও মাদকসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *