সর্বশেষ :
1 Nov 2026, Sun

পাঁচবিবিতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত

পাঁচবিবিতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. ফজলুর রহমান সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *