সর্বশেষ :
1 Nov 2026, Sun

পানছড়িতে বিজিবির অভিযানে ৩১ টুকরা সেগুন কাঠ জব্দ

পানছড়িতে বিজিবির অভিযানে ৩১ টুকরা সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ টহল পরিচালনা করে ৩১ টুকরা সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর একটি টহল দল ব্যাটালিয়ন সদর থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে মধ্য ফাতেমানগর মগপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আকারের ৩১ টুকরা সেগুন কাঠ জব্দ করে। জব্দ করা কাঠের পরিমাণ ৪৪ দশমিক ২৭ ঘনফুট। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা।

পরে জব্দ করা কাঠ পানছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ টহলের সময় এসব সেগুন কাঠ জব্দ করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *