সর্বশেষ :
9 Nov 2026, Mon

রৌমারীতে বিজিবির অভিযানে ৫ লাখ ৩০ হাজার টাকার কসমেটিকস জব্দ

রৌমারীতে বিজিবির অভিযানে ৫ লাখ ৩০ হাজার টাকার কসমেটিকস জব্দ

শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৩০ হাজার ৪০০ টাকা।

রোববার (৮ নভেম্বর) রাত ১১টা ৩০ মিনিটের দিকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধীন মোল্লার চর বিওপির একটি টহল দল বেহুলার চর এলাকায় অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের মেইন পিলার ১০৬২/১৩-এর প্রায় ১০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

বিজিবি জানায়, জব্দ করা কসমেটিকস সামগ্রীর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *