সর্বশেষ :
9 Nov 2026, Mon

জনপ্রিয় ‘ইত্যাদি’র মঞ্চে পাঁচবিবির ইউএনও

জনপ্রিয় ‘ইত্যাদি’র মঞ্চে পাঁচবিবির ইউএনও

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দীঘির কলেজ মাঠে অনুষ্ঠিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মূল মঞ্চে উপস্থিত ছিলেন পাঁচবিবির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।

গত শনিবার (৭ নভেম্বর) প্রযোজক, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেতের পরিকল্পনা ও উপস্থাপনায় আয়োজিত দর্শকনন্দিত অনুষ্ঠানটিতে একই মঞ্চে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাঁচবিবি উপজেলার দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও দক্ষতার পরিচয় দেওয়া ইউএনও কাশপিয়া তাসরিন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ভিআইপি দর্শক সারিতে বসে অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে অতিথিদের সঙ্গে মূল মঞ্চেও অংশ নেন তিনি।

দীর্ঘ সময় খোলা আকাশের নিচে বসে অনুষ্ঠান উপভোগ করায় কিছুটা সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতার কারণে গতকাল রোববার (৮ নভেম্বর) স্বল্প সময়ের জন্য অফিসে অবস্থান করেন। পরে বাসায় বিশ্রামে থাকার পাশাপাশি সরকারি দাপ্তরিক কাজও সম্পন্ন করেন তিনি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *