সর্বশেষ :
8 Nov 2026, Sun

সিংড়ায় মহাসড়কের পাশে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিংড়ায় মহাসড়কের পাশে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার জোলারবাতা এলাকায় মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি সিংড়া থানা-পুলিশকে জানান।

খবর পেয়ে সিংড়া থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া বৃদ্ধের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। তবে তাঁর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *