সর্বশেষ :
1 Nov 2026, Sun

রৌমারীতে তেকানি গ্রামের কাঁচা রাস্তার বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

রৌমারীতে তেকানি গ্রামের কাঁচা রাস্তার বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১ নম্বর দাঁতভাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তেকানি গ্রামের একটি কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে প্রতিদিন ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো সংস্কারকাজ না হওয়ায় এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও কাদার কারণে পথচারীসহ যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

এ অবস্থায় জনদুর্ভোগ লাঘব এবং স্বাভাবিক যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

সংস্কারের দাবি জানানো স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়েছেন- মো. শামীম মিয়া, মো. তাহের আলী, মো. ছকিবর রহমান, মো. তবারক আলী, মো. মিস্টার আলী, মো. ফারুক হোসেন ও মোছা. ইমিনা খাতুন।

এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটি সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *