সর্বশেষ :
9 Nov 2026, Mon

পাঁচবিবির রাধানগরে দীপাবলি উপলক্ষে কালীপূজার মেলা

পাঁচবিবির রাধানগরে দীপাবলি উপলক্ষে কালীপূজার মেলা

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধানগর শ্রীশ্রী রামকৃষ্ণ পূজামণ্ডপে দীপাবলি ও কালীপূজা উপলক্ষে মেলা বসেছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে মেলা পরিদর্শন করেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মণ্ডল।

এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক আয়োজন ও পূজার পরিবেশ ঘুরে দেখেন। পাশাপাশি মেলায় আগত পূজারি, আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে তিনি পূজা উদ্‌যাপনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

মেলা উপলক্ষে বিভিন্ন প্রসাধনী ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন। এসব দোকানে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ দলবেঁধে এসে পছন্দের জিনিসপত্র কিনছেন।

দীপাবলি ও কালীপূজার এ মেলাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বী ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। মেলায় বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *