সর্বশেষ :
14 Nov 2026, Sat

দোহারে দাদাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

দোহারে দাদাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নারিশা খালপাড় এলাকায় দাদাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আজমিনা সিদ্দিক নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আজমিনা উপজেলার নারিশা খালপাড় এলাকার আবু বকর সিদ্দিকের মেয়ে। তার বাবা-মা সপরিবারে ঢাকায় বসবাস করেন।

নিহত শিশুর দাদা নজরুল আকন্দ জানান, শনিবার ঢাকা থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তাদের বাড়িতে বেড়াতে আসে আজমিনা। দুপুরে পরিবারের সবাই যখন খাবার খেতে ব্যস্ত ছিলেন, তখন সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরপাড়ে চলে যায়। একপর্যায়ে পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায় শিশুটি।

পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজমিনাকে মৃত ঘোষণা করেন।

ছোট্ট শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *