দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় দোহার থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দোহারের রাইপাড়া এলাকার আজগর আলীর ছেলে মো. মাসুদ মিয়া (২৬), নাগেরকান্দা এলাকার মৃত নিয়ামত লস্কারের ছেলে মো. রাশেদ (৪০), মধ্য লটাখোলা এলাকার মো. সালাউদ্দিনের ছেলে মো. জীবন (২২), মাহমুদপুর এলাকার মো. আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মো. শাহিন (২১), মাহমুদপুর এলাকায় বসবাসরত ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ফালু ফকিরের ডাঙ্গী এলাকার হযরত বেপারীর ছেলে নিরব (১৮) এবং ফরিদপুরের সদরপুর উপজেলার শেখবাড়ি এলাকার শেখ আদেলের ছেলে শেখ মনোয়ার (৩১)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
চোর চক্রের বিরুদ্ধে পুলিশের এ অভিযানকে স্থানীয়ভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

