সর্বশেষ :
14 Nov 2026, Sat

নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি আজহারুল হক ও সম্পাদক সুজন

নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি আজহারুল হক ও সম্পাদক সুজন

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২০২৭-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আজহারুল হক সভাপতি এবং দৈনিক মানবজমিনের প্রতিনিধি ইমরান হোসেন সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির সব সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা প্রেসক্লাবের সভাকক্ষে আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাহিদুল হক খান ডাবলু নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

জানা যায়, ২০২৭-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্ধারিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় এবং কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন পরিচালনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি সাহিদুল হক খান ডাবলু (দৈনিক ভোরের কাগজ), সহসভাপতি এজেডএস সুমন (বিডিনিউজ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ (দৈনিক কালবেলা), অর্থ সম্পাদক আলম হোসেন (একুশের কণ্ঠ) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক ফজলুর রহমান (দৈনিক খোলা কাগজ)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম (যমুনা টিভি), শাহিনুর রহমান (দৈনিক ইত্তেফাক) ও কাজী সোহেল (দৈনিক যুগান্তর)।

নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক ও সামগ্রিক কার্যক্রম পরিচালনা করবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *