সর্বশেষ :
12 Nov 2026, Thu

দোহারে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৭

দোহারে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৭

দোহার (ঢাকা): ঢাকার দোহার থানা-পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্যসহ বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন সিআর (CR) মামলায় সাজাপ্রাপ্ত এবং দুজন সিআর পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেনের সহযোগিতায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্য, সিআর মামলায় সাজাপ্রাপ্ত একজন এবং সিআর পরোয়ানাভুক্ত দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

দোহার থানা-পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *