সর্বশেষ :
12 Nov 2026, Thu

নলডাঙ্গায় মাদক সেবনে যুবকের ৬ মাসের কারাদণ্ড, সরকারি গাছ কাটায় নারীকে ১০ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গায় মাদক সেবনে যুবকের ৬ মাসের কারাদণ্ড, সরকারি গাছ কাটায় নারীকে ১০ হাজার টাকা জরিমানা

নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় মাদক সেবন ও সরকারি রাস্তার গাছ কাটার অপরাধে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে উপজেলার বুড়িরভাগ ফায়ার সার্ভিস এলাকা ও ২ নম্বর মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামে এসব অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সুমন শেখ (পিতা: মৃত করিম শেখ, সাং: বড়গাছা, সদর, নাটোর) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ মামলায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন।

অন্যদিকে, উপজেলার ২ নম্বর মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামে সরকারি রাস্তার গাছ কাটার অপরাধে মোছা. নিলুফা ইয়াসমিন (৩৬), স্বামী: মো. জিয়াদুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মর্মে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানার জরুরি দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কুমার ও তাঁর সঙ্গীয় ফোর্স।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সরকারি সম্পদ সংরক্ষণে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *