সর্বশেষ :
11 Nov 2026, Wed

নেত্রকোনায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোনায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোনার মদন উপজেলায় ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার আলোচিত মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোনা জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন।

যুক্তিতর্ক চলাকালে মামলার প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর নিজের সব সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের কাছে আকুতি জানান। তবে আদালত তার এ আবেদন নাকচ করে দেন।

আদালতের এ রায়ের মধ্য দিয়ে আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *