সর্বশেষ :
11 Nov 2026, Wed

দোহারে আওয়ামী লীগের ৮ সদস্য ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

দোহারে আওয়ামী লীগের ৮ সদস্য ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আট সদস্য ও বিভিন্ন মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন কথিত ‘হজ বাবা’ হিসেবে পরিচিত মতিউর রহমান। তিনি তালিকায় ৬ নম্বর আসামি হিসেবে রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) লটাখোলায় নিজ দরবার থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, তিনি আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন উজ্জ্বল বেপারি। তার বাবা আব্দুল ওহাব। তিনি লটাখোলা ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে। অন্য একজন হলেন মোবারক হোসেন ওরফে ‘বক্র মোবারক’, তার বাবা আনছের মাদবর। এ ছাড়া বাবু নামের আরও একজনসহ বাকিদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ১০ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *