সর্বশেষ :
8 Nov 2026, Sun

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাত বাংলাদেশি। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের মধ্যে একই পরিবারের চারজন এবং অপর একটি পরিবারের তিনজন রয়েছেন। নিহত সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। একই কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রীও এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া মক্কায় কর্মরত ওই কোম্পানির স্টোরকিপার আলমশাহ এবং তাঁর এক মাস বয়সী কন্যাশিশুও নিহত হয়েছে।

কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতদের পরিচয় জানা গেছে।

একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে এবং নিহতদের মরদেহ কবে দেশে পাঠানো হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *