দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের যমুনা পুরাতন বাসস্ট্যান্ডের উত্তরে চরবৈতা ও শ্রীকৃষ্ণপুর মৌজার সংযোগ সড়কটি গত তিন-চার মাস ধরে বৃষ্টির কারণে ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানালেও কোনো সাড়া মেলেনি। পরে স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে নিজ উদ্যোগ ও অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মুফতি আলমাছ হোসাইন দোহারী।
জানা যায়, রাস্তাটি ভেঙে যাওয়ায় স্থানীয় স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীদের যাতায়াতে চরম বিঘ্ন ঘটছিল। এ ছাড়া প্রতিদিন শত শত মানুষ এই সড়কটি ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

