সর্বশেষ :
4 Nov 2026, Wed

দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুল পরিদর্শনে ইউএনও মাঈদুল ইসলাম

দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুল পরিদর্শনে ইউএনও মাঈদুল ইসলাম

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার ড্যাফোডিলস্ হাই স্কুল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম। মঙ্গলবার (৩ নভেম্বর) তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ও তথ্যবহুল বক্তব্য দেন। শিক্ষার্থীরা যেন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করেন।

পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষ, কার্যালয় ও প্রাঙ্গণ ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পরিচ্ছন্নতা, দায়িত্ববোধ, শ্রমের মর্যাদা এবং পরিবেশ সচেতনতার স্থায়ী অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, শিক্ষকদের তত্ত্বাবধান এবং পেশাদার পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

উল্লেখ্য, ঢাকা জেলার (মহানগরসহ) ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে ‘ক্লিন স্কুল টিম পাইলট প্রজেক্ট’ কার্যক্রমের প্রথম ধাপে ড্যাফোডিলস্ হাই স্কুলকেও মনোনীত করা হয়েছে। এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানের জন্য ১২ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *