আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নবাগত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে যোগদান করেছেন বগুড়ার কৃতী সন্তান মীর মামুন আশরাফ।
ডিআইজি মো. আশিক সাঈদ বদলি হয়ে গাজীপুর সিটি করপোরেশন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করায় তাঁর শূন্য পদে মীর মামুন আশরাফ দায়িত্ব গ্রহণ করেন। তাঁর যোগদানের পর থেকেই রাজশাহী রেঞ্জের পুলিশ সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
পুলিশ কর্মকর্তার দক্ষ নেতৃত্ব, পেশাদারত্ব, সততা ও দূরদর্শিতায় রাজশাহী রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পুলিশিং কার্যক্রম, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশি সেবা আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করছেন অনেকে।
নবাগত ডিআইজি মীর মামুন আশরাফ রাজশাহী রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন।

