সর্বশেষ :
3 Nov 2026, Tue

নলডাঙ্গায় ৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

নলডাঙ্গায় ৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মোঃ তুহিন সরদার (২৬) নামে এক যুবককে ৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নাটোরের পুলিশ সুপারের দিকনির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জাহানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপপরিদর্শক (এসআই) হাসান মাহমুদ ও তাঁর সঙ্গে থাকা পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর বাজারসংলগ্ন নলডাঙ্গা-আত্রাই মহাসড়কের পাশে মিজানুর রহমানের ভাঙারির দোকানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে কাগজসহ ৪ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।

গ্রেপ্তার হওয়া তুহিন সরদার পূর্ব মাধনগর এলাকার মৃত বেলাল সরদারের ছেলে। তাঁর বিরুদ্ধে নলডাঙ্গা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *