সর্বশেষ :
3 Nov 2026, Tue

রৌমারীতে প্রাথমিক প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

রৌমারীতে প্রাথমিক প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে প্রাথমিক প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশন (P.P.C.A.)-এর মাসিক সভা ও আলোচনা শেষে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) উপজেলার ২ নম্বর শৌলমারী ইউনিয়নের চ্যাংটাপাড়া এলাকায় নুরুল আমিনের বাড়িতে আয়োজিত এ সভায় রৌমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক প্রাণী চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখার আমির হায়দার আলী। তাঁর পরিচালনায় সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটের মাধ্যমে কুটিরচর এলাকার মরহুম মহিউদ্দিন মাস্টারের ছেলে শহিদুল ইসলাম সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যাদুরচর এলাকার মো. শহিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন চর শৌলমারী ইউনিয়নের পাখিউড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাক।

উল্লেখ্য, প্রাথমিক প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশন (P.P.C.A.) ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়।

সভা শেষে উপস্থিত চিকিৎসকেরা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *