সর্বশেষ :
3 Nov 2026, Tue

রৌমারীতে মাদকসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

রৌমারীতে মাদকসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা, অ্যালকোহল ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ মোঃ সোহেল মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সবুজপাড়া এলাকায় রৌমারী থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পুলিশের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন।

এ সময় সোহেল মিয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে সামান্য পরিমাণ অ্যালকোহল, এক পুরিয়া গাঁজা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *