সর্বশেষ :
1 Nov 2026, Sun

কুলিয়ারচরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

কুলিয়ারচরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে সকাল ১১টা থেকে যুব সমাবেশ, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ২১ দিন মেয়াদি ‘পোশাক তৈরি’ বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. ইজাজুল হকের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. ইজাজুল হক ২১ দিন মেয়াদি ‘পোশাক তৈরি’ বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কমল কান্তি মল্লিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মোছা. শরিফুন্নেছা শুভ্রা, মো. আলী সোহেল, লোকমান হোসাইন এবং নারী উদ্যোক্তা ও সাংবাদিক ফারজানা আক্তারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও যুবসমাজের প্রতিনিধিরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *