সর্বশেষ :
8 Nov 2026, Sun

লামায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

লামায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

বেলাল আহমদ, লামা (বান্দরবান): ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’- প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক রাসেদের সঞ্চালনায় এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাবেদ মীরজাদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সোমাইয়া আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক, বান্দরবান জেলা বিএনপি ও সাবেক সভাপতি, লামা উপজেলা বিএনপি; মো. শাহজাহান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা, লামা এবং উপপরিদর্শক শেরে আবরার সাদ, লামা থানা।

সভায় বক্তারা সমবায় আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নিয়মে সমবায় সমিতি পরিচালনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও সুদৃঢ় করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *