সর্বশেষ :
31 Oct 2026, Sat

পাঁচবিবিতে নজরুল বর্ষ উপলক্ষে ক্ষুদে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

পাঁচবিবিতে নজরুল বর্ষ উপলক্ষে ক্ষুদে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে দেশব্যাপী উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জয়পুরহাটের পাঁচবিবিতে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, সাম্য ও মানবতার কবি। নতুন প্রজন্মের মাঝে কবির আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, থানার তদন্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মণ্ডল হেলাল, পৌর ছাত্রদলের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাব্বিউল ইসলাম রকিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।

পরে উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *