সর্বশেষ :
3 Nov 2026, Tue

নবাবগঞ্জে নারী উদ্যোক্তাদের নিয়ে আইএফআইসি ব্যাংকের ‘সমৃদ্ধি’ কর্মশালা

নবাবগঞ্জে নারী উদ্যোক্তাদের নিয়ে আইএফআইসি ব্যাংকের ‘সমৃদ্ধি’ কর্মশালা

নবাবগঞ্জ (ঢাকা): নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়ন এবং ব্যাংকিং সেবায় অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে ‘আইএফআইসি সমৃদ্ধি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে আইএফআইসি ব্যাংকের নবাবগঞ্জ শাখায় আয়োজিত এ কর্মশালায় ১৪ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

কর্মশালায় ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, ব্যাংকিং কার্যক্রম, সিএমএসএমই (CMSME) ঋণসুবিধা পাওয়ার প্রক্রিয়া এবং ব্যাংকের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আইএফআইসি ব্যাংকের নবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান।

আলোচনায় নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, নগদ অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা, গ্রাহক সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসার প্রবৃদ্ধি ও সম্প্রসারণের বিভিন্ন ব্যবহারিক দিক তুলে ধরা হয়। পাশাপাশি ব্যাংকিং সেবার যথাযথ ব্যবহারের মাধ্যমে কীভাবে ব্যবসার আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করা যায়, সে বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় নারী উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে আরও সম্পৃক্ত করা এবং ব্যবসায়িক অগ্রযাত্রায় প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী ১৪ জন নারী উদ্যোক্তার হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ ছাড়া তাঁদের জন্য হালকা নাশতা ও সৌজন্য উপহারের ব্যবস্থা করে ব্যাংক কর্তৃপক্ষ।

নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং তাঁদের ব্যবসায়িক অগ্রযাত্রায় ব্যাংকিং সহযোগিতা সহজলভ্য করতে আইএফআইসি ব্যাংকের এ উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *