মুন্সীগঞ্জ প্রতিনিধি: আজ ০৭ ডিসেম্বর (রোববার) জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত এ পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলেয়া ফেরদৌসী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাসির উদ্দিন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা।

পিঠা উৎসবে আগত অতিথিরা বিভিন্ন স্টলে পরিবেশিত বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের অংশ বহনকারী নানা ধরনের পিঠা-পুলি পরিদর্শন করেন।
এছাড়াও শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে একটি পথনাটক পরিবেশিত হয়। কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে পরিবেশিত সচেতনতামূলক নাটিকাটি দর্শকদের মনোযোগ কাড়ে।


