সর্বশেষ :
20 Oct 2026, Tue

মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত, কালের বার্তা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: আজ ০৭ ডিসেম্বর (রোববার) জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত এ পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলেয়া ফেরদৌসী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাসির উদ্দিন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা।

মুন্সীগঞ্জে-তারুণ্যের-উৎসব-২০২৫-উপলক্ষে-পিঠা-উৎসব-অনুষ্ঠিত,২-কালের-বার্তা.

পিঠা উৎসবে আগত অতিথিরা বিভিন্ন স্টলে পরিবেশিত বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের অংশ বহনকারী নানা ধরনের পিঠা-পুলি পরিদর্শন করেন।

এছাড়াও শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে একটি পথনাটক পরিবেশিত হয়। কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে পরিবেশিত সচেতনতামূলক নাটিকাটি দর্শকদের মনোযোগ কাড়ে।

মুন্সীগঞ্জে-তারুণ্যের-উৎসব-২০২৫-উপলক্ষে-পিঠা-উৎসব-অনুষ্ঠিত,২-কালের-বার্তা.

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *