আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): “সবার আগে বাংলাদেশ, সবুজ-শ্যামল পরিবেশ” এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বিডি ক্লিন, শিক্ষার্থী সমিতি ও শতায়ু ফিটনেস ক্লাবের যৌথ আয়োজনে পৌর পার্ক থেকে পাঁচবিবি রেলস্টেশন পর্যন্ত এ পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এবং নিজেও এতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিডি ক্লিনের প্রধান জেলা উপদেষ্টা জয়নাল আবেদীন, জেলার প্রধান সমন্বয়ক রাকিব, শিক্ষার্থী সমিতির সভাপতি ও সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, দারুল ইসলাম একাডেমির প্রধান শিক্ষক আবুল বাশার, শতায়ু ফিটনেস ক্লাবের সদস্যসচিব অধ্যাপক শাহজাহান আলী, সহকারী অধ্যাপক ইমরান হোসেন, সেনা কর্মকর্তা মিজানুর রহমান, পশুচিকিৎসক ডা. মাহবুব আলম, রঙ্গন গ্র্যান্ড হাউসের স্বত্বাধিকারী তারেক রহমান ও মুরাদ হোসেনসহ বিডি ক্লিনের সদস্যরা।

