সর্বশেষ :
20 Oct 2026, Tue

হিলিতে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

হিলিতে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত, কালের বার্তা

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ল্যাম্ব কমিউনিটি হেলথ্ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিএইচডিপির) উদ্যোগে ‘কমিউনিটি সেফটি শিল্ড (CS2)’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি ১৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ল্যাম্ব সিএইচডিপির পরিচালক উৎপল মিন্জির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম।

এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিউল ইসলাম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম, সংস্থার বোর্ড সদস্য ডা. শান্তিধানী মিনজ, বোর্ড সদস্য বিলাস তিজ্ঞা, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষক এবং কমিউনিটিসহ ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

মানবপাচার প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য উন্নয়ন, এছাড়া যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে যৌথ উদ্যোগে গুরুত্বারোপ করেন কর্মশালায় উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি সেফটি শিল্ড প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিরঞ্জন বর্মণ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *