সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে মসজিদ উন্নয়নে মেয়র পদপ্রার্থী শামীমের অর্থ প্রদান

পাঁচবিবিতে মসজিদ উন্নয়নে মেয়র পদপ্রার্থী শামীমের অর্থ প্রদান, কালের বার্তা

আকতার হোসেন বকুল (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার অন্তর্গত ০৪ নং ওয়ার্ডে অবস্থিত পূর্ব সীতায় বাগে জান্নাত জামে মসজিদের উন্নয়নে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আগামীতে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা মো. শামীম হোসেন মন্ডল নগদ অর্ধ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন।

শুক্রবার ওই মসজিদে এলাকার সর্বস্তরের মুসল্লিদের সাথে জুমার নামাজ শেষে তিনি কমিটির হাতে অর্থ তুলে দেন।

এ সময় মসজিদ কমিটির সভাপতি মো. গোলাম মোস্তফা, সম্পাদক মো. আদনান আরাফাত, সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ ফকির ও মসজিদের ইমাম মাওলানা আবু তালহা সহ এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন। বক্তব্যে মেয়র পদপ্রার্থী শামীম মন্ডল বলেন, শুধু মসজিদ নয়, আপনাদের যেকোনো সমস্যা অথবা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *