সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত, কালের বার্তা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের তৃতীয় কাউন্সিল। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় শহরের পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে পুনরায় টাউন হলে গিয়ে শেষ হয়।

পরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের আনুষ্ঠানিক সূচনা করা হয়। টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার আহ্বায়ক ম্রাচাইং মারমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি নারী নেতৃত্বের বিকাশ ও অধিকার প্রতিষ্ঠায় মারমা মহিলা ঐক্য পরিষদের ভূমিকা আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *