সর্বশেষ :
19 Oct 2026, Mon

হযরত ফাতিমাতুয যাহরা (রা.) মহিলা মাদরাসার উদ্যোগে ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির

হযরত ফাতিমাতুয যাহরা (রা.) মহিলা মাদরাসার উদ্যোগে ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার মালিকান্দায় হযরত ফাতিমাতুয যাহরা (রা.) মহিলা মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। আগামী ১৮ নভেম্বর ২০২৫ খ্রি, রোজ মঙ্গলবার, বাদ আসর, মালিকান্দা কমিউনিটি সেন্টারের পিছনে বাইতুর রহমত জামে মসজিদ মাঠে এই পবিত্র মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মরহুম পীর সাহেব চরমোনাই (রহঃ) এর সুযোগ্য খলিফা আলহাজ্ব হাফেজ মাও: অধ্যক্ষ ইউনুস আহমাদ, পীর সাহেব, খুলনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:

  • মুফতী মাসউদুর রহমান সিদ্দিকী- সদর, দোহার থানা মুজাহিদ কমিটি।
  • হযরত মাও. আব্দুল গফ্ফার আল ফরিদী- মুহতামিম, দারুল উলুম কওমীয়া মাদরাসা, দোহার, ঢাকা।

এতে সভাপতিত্ব করবেন- হযরত হাফেজ মাও. নুরুল ইসলাম, সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা-১ আসন (দোহার-নবাবগঞ্জ)।

উক্ত মাহফিলে মহিলাদের ওয়াজ শোনার সু-ব্যবস্থা রাখা হয়েছে।

আরজগুজার: মো. আব্দুল মালেক- প্রতিষ্ঠাতা পরিচালক, অত্র মাদরাসা। (যোগাযোগ: ০১৯৬৭-৯৮৩০০৭)

সার্বিক সহযোগিতায়: মালিকান্দা এলাকাবাসী।

সকল ধর্মপ্রাণ মুসলমানকে জিকিরের সাথে দলে দলে এই বরকতময় মাহফিলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *