দোহার (ঢাকা): সরকারি নির্দেশনা অনুযায়ী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ সফলভাবে সমাপ্ত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান এর নির্দেশনায় দোহার উপজেলা মৎস্য দপ্তর এই অভিযান সফলভাবে সম্পন্ন করেছে।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, এই ২২ দিনের অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা হয়েছে। অভিযান চলাকালীন সময়ে অবৈধভাবে ইলিশ শিকার ও জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা মৎস্য দপ্তর, দোহার, ঢাকার ২২ দিনের অভিযানের প্রধান প্রাপ্তিগুলো নিম্নরূপ:
| বিষয় | সংখ্যা/পরিমাণ |
| মোবাইল কোর্টের সংখ্যা | ২৯টি |
| মোট অভিযান পরিচালনা | ৬৩টি |
| আটককৃত ইলিশের পরিমাণ | ০.৪৩২ মেট্রিক টন |
| জব্দকৃত ও পুড়িয়ে বিনষ্টকৃত জালের পরিমাণ | ১১.৫০ লক্ষ মিটার |
| জব্দকৃত জালের আনুমানিক মূল্য | ৮৮.৬০ লক্ষ টাকা |
| মোট মামলার সংখ্যা | ৬৭টি |
| কারাদণ্ডপ্রাপ্ত জেলের সংখ্যা | ৬৭ জন |
| নিলামকৃত ইলিশ থেকে আয় | ১.৭৮ লক্ষ টাকা |
উপজেলা মৎস্য দপ্তর এই অভিযান সুষ্ঠুভাবে পরিচালনায় সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম এবং সহকারী কমিশনার (ভূমি) প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এছাড়া, অভিযান সফল করতে সহযোগিতা করার জন্য নৌ-পুলিশ ফাঁড়ি (কুতুবপুর, দোহার) এবং দোহার থানা পুলিশকে ধন্যবাদ জানানো হয়েছে। মৎস্য দপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী এবং অভিযান সংশ্লিষ্ট সকলের প্রতিও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
এই সফল অভিযান মা ইলিশের প্রজনন এবং মৎস্য সম্পদ রক্ষায় দোহার উপজেলা প্রশাসনের দৃঢ় পদক্ষেপের প্রতিফলন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে।
