সর্বশেষ :
19 Oct 2026, Mon

উল্টোপথে আসা গাড়ির ধাক্কায় সাংবাদিক-অভিনেতা বিল্লাল মাহমুদ গুরুতর আহত

উল্টোপথে আসা গাড়ির ধাক্কায় সাংবাদিক-অভিনেতা বিল্লাল মাহমুদ গুরুতর আহত

ঢাকা: রাজধানীর হাতিরঝিল সড়কে উল্টোপথ দিয়ে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাংবাদিক ও অভিনেতা বিল্লাল মাহমুদ (২৮) গুরুতর আহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকালে হাতিরঝিল সড়কের ২নং সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত বিল্লাল মাহমুদকে প্রথমে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

আহত বিল্লাল মাহমুদ ‘প্রিয়বাংলা নিউজ ২৪’ এবং ‘সাপ্তাহিক প্রিয়বাংলা’ পত্রিকায় কর্মরত আছেন। এছাড়াও তিনি ছোট ও বড় পর্দার একজন অভিনেতা। তিনি ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি রাজধানীর মিরপুর-১১ তে বসবাস করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *