সর্বশেষ :
19 Oct 2026, Mon

হজযাত্রীদের জন্য সুখবর, বিমানভাড়া কমালো -ধর্ম মন্ত্রণালয়

হজযাত্রীদের জন্য সুখবর, বিমানভাড়া কমালো -ধর্ম মন্ত্রণালয়

ঢাকা: ধর্ম মন্ত্রণালয় আজ সরকারিভাবে ২০২৬ সালের হজের প্যাকেজ ঘোষণা করেছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। প্যাকেজ ঘোষণার সময় হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানোর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, যা হজযাত্রীদের জন্য এক স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

 

ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে প্যাকেজ ঘোষণার সময় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বিমানভাড়া কমানোর তথ্য জানান। তিনি বলেন, গত বছর বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, যা এ বছর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। অর্থাৎ, প্রতি হজযাত্রীর বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমেছে।

 

ধর্ম উপদেষ্টা আরও জানান, বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ মনোযোগ দেওয়া হয়েছে। হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সঙ্গে কয়েক দফা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বহুবার মতবিনিময় করা হয়েছে। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

তবে তিনি উল্লেখ করেন যে, এ বছর বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে গত বছরের মতো বাংলাদেশ পর্বের ভ্যাট ও ট্যাক্স অন্তর্ভুক্ত করা হয়নি।

আ ফ ম খালিদ হোসেন আরও জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে হ্রাসকৃত ভাড়া আরও কমানোর বিষয়ে তৎপরতা চলমান রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *