সর্বশেষ :
20 Oct 2026, Tue

সূত্রাপুরে র‌্যাবের অভিযানে ৫০ টন নিষিদ্ধ কেমিক্যাল জব্দ, ৬ জনকে কারাদণ্ড ও জরিমানা

সূত্রাপুরে র‌্যাবের অভিযানে ৫০ টন নিষিদ্ধ কেমিক্যাল জব্দ, ৬ জনকে কারাদণ্ড ও জরিমানা, কালের বার্তা

ঢাকা: আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক অপরাধ দমন ও ভেজাল-নকল পণ্য নির্মূলের ধারাবাহিকতায় বাংলাদেশ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রাজধানী ঢাকায় একটি সফল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপি, ঢাকার সূত্রাপুর শ্যামবাজার এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে র‌্যাব-১০ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিসের যৌথ দল এই অভিযানে অংশ নেয়।

অভিযানকালে বিএসটিআই অনুমোদনহীন ও নিষিদ্ধ কেমিক্যাল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় ‘এস.কে. ট্রেডার্স’ নামক একটি প্রতিষ্ঠান থেকে আনুমানিক ৫০ টন অবৈধ কেমিক্যাল জব্দ করা হয়। জব্দ শেষে বিপুল পরিমাণ নিষিদ্ধ কেমিক্যালসহ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

অবৈধ কেমিক্যাল বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির ৬ জন কর্মচারীকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।

আটককৃতদের মধ্যে ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩,০০০ (তিন হাজার) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অপর ৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এই নিষিদ্ধ কেমিক্যাল বিক্রি করে পরিবেশের ভারসাম্য নষ্ট করাসহ মানবজীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছিল।

র‌্যাব জানিয়েছে, জনস্বার্থে এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং ভবিষ্যতে এই অভিযানগুলো নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *