সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে আধুনিক মৎস্য খামার পরিদর্শনে জেলা মৎস্য কর্মকর্তা

পাঁচবিবিতে আধুনিক মৎস্য খামার পরিদর্শনে জেলা মৎস্য কর্মকর্তা, কালের বার্তা

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবর্তী কয়ার গ্রামের মৃত আকবর আলীর ছেলে আরমান আলীর আধুনিক মানের মৎস্য খামার পরিদর্শন করেছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা। মাছচাষে আরমানের আধুনিক পদ্ধতি ও সফলতা দেখে জেলা মৎস্য কর্মকর্তা আনন্দ প্রকাশ করেন।

বাবার রেখে যাওয়া একটি ছোট্ট পুকুর দিয়ে মাছ চাষ শুরু করেছিলেন আরমান আলী। বর্তমানে তিনি কৃষি কাজের পাশাপাশি এনজিও থেকে ঋণ নিয়ে ৮ বিঘা জলাশয়ের আধুনিক পুকুর তৈরি করেছেন।

বৃষ্টির পানিতে পুকুরপাড় যেন ভেঙে না যায়, সে জন্য তিনি জিওশিট বস্তা দিয়ে পাড় বেঁধেছেন। এছাড়া, সিমেন্টের পিলার ও জিআই তারের বেড়া দিয়ে পুকুরটিকে সুরক্ষিত করেছেন। পুকুর পাড়ে আরমান পটল, করলা, ঝিঙ্গা এবং প্রায় সাড়ে তিনশো সুপারির গাছসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন।

অল্প সময়ে অধিক লাভের আশায় আরমান ছোট পোনা মাছের পরিবর্তে হাফ কেজি থেকে এক কেজি ওজনের তেলাপিয়া, রুই, কাতলা ও হাংরি (পাঙ্গাশের একটি ধরন) জাতের মোট ৩০ মন মাছের পোনা ছেড়েছেন। এসব পোনার বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা। তার এই খামারে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে আরমানের পুকুর পরিদর্শনের সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানার সঙ্গে ছিলেন জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক তারাপদ চৌহান, জয়পুরহাট সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, এবং পাঁচবিবি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *