সর্বশেষ :
19 Oct 2026, Mon

সীমান্তপাড়ে ধানের শীষের জনসভা

সীমান্তপাড়ে ধানের শীষের জনসভা, কালের বার্তা

আকতার হোসেন বকুল (জয়পুরহাট): আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তঘেঁষা বাগজানা ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষের জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল হকের সভাপতিত্বে জনসভাটি অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।

এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তালুকদার রুকু, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মণ্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও আবু তাহের, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, বাগজানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু মাস্টার, যুগ্ম সম্পাদক রেজাউল করিম বাদশা, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ফয়সাল হোসেন আপেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব মো. হাসানুজ্জামান রাব্বি, যুবদল নেতা নয়ন প্রধান, মাহমুদ হোসেন মামুন, মিজানুর রহমান, রহিদুল ইসলাম, মো. সাব্বির হোসেন, রাজ খান, মো. হযরত আলী, মেজবাউল হোসেন, মো. সাদ্দাম হোসেন, বাগজানা ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী মোছা. পারভিন আক্তার, সম্পাদিকা নার্গিস আক্তার, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু কাশেম সহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

জনসভার শুরুতে বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *